সংগীত আয়োজন
সুফি সুর আর মোগল খাবারে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে অন্যরকম সন্ধ্যা
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। মোগল আমলের ঐতিহ্যবাহী খাবার, সুফি সংগীত ও রাজকীয় পরিবেশনার সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠান সংগীতপ্রেমী ও ভোজনরসিকদের জন্য তৈরি করেছে ভিন্নধর্মী অভিজ্ঞতা। প্রতি শুক্রবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন, যা শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর।